November 11, 2026, 4:12 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ রায়গঞ্জ ধানঘরা উচ্চ বিদ্যালয়ের ইউশা ও তার দলের বিশ্বজয়

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

ধানঘরা উচ্চ বিদ্যালয়ের ইউশা ও তার দলের বিশ্বজয়-

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

আন্তর্জাতিক প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক প্রতিযোগিতা World Youth STEM Invention & Innovation-এ অংশ নিয়ে গোল্ড মেডেল অর্জন করেছে সিরাজগঞ্জের রায়গঞ্জের ধানঘরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্র ওয়ারিদ আব্দুল্লাহ ইউশা ও তার দল।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ডে বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ইউশা ও তার দল এই গৌরবজনক সাফল্য অর্জন করে। তাদের এই অর্জন ধানঘরা উচ্চ বিদ্যালয়, রায়গঞ্জ উপজেলা এবং সমগ্র দেশের জন্য এক বিরাট গর্বের বিষয়।

শিক্ষক ও এলাকাবাসী ইউশা ও তার দলের এই সাফল্যে উচ্ছ্বসিত এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনে আরও উৎসাহিত করবে।

ইউশা ও তার দলের এই আন্তর্জাতিক স্বীকৃতি দেশের শিক্ষাঙ্গন ও প্রযুক্তি অঙ্গনে নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সবাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা