November 13, 2026, 6:53 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

সিরাজগঞ্জ ও ঢাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ, ভোট প্রার্থনায় মাঠে টুকুর পরিবার ও বিএনপি নেতারা

কামরুজ্জামান সরকার স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জ ও ঢাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ, ভোট প্রার্থনায় মাঠে টুকুর পরিবার ও বিএনপি নেতারা

কামরুজ্জামান সরকার
স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতা আব্দুল খালেক বিশ্বাস ইকবাল হাসান মাহমুদ টুকুর ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন। গণসংযোগকালে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিএনপির কোনো বিকল্প নেই। ধানের শীষ জনগণের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, জনগণ ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিলে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে। তিনি দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালানোর আহ্বান জানান।
এদিকে সিরাজগঞ্জ পৌর এলাকার যমুনা নদীর ৩ নম্বর ক্রসবার বাঁধ এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর ছেলে আবেদ হাসান মাহমুদ এবং ভাতিজা জাভেদ হাসান মাহমুদ। শুক্রবার বিকেলে পৃথক কর্মসূচির মাধ্যমে তারা ভোট প্রার্থনা করেন। জাভেদ হাসান মাহমুদের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা স্থানীয় মানুষের মাঝে ধানের শীষের পক্ষে প্রচারণা চালান। এ সময় জেলা যুবদল, কৃষকদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই সময়ে আবেদ হাসান মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন।
অন্যদিকে শনিবার সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে সিরাজগঞ্জ শহরের বড়বাজার, মাছ পট্টি ও ভাসানী কলেজ রোড এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। এ সময় সাধারণ মানুষ ও দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করে দেশের উন্নয়নের জন্য ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা