November 12, 2026, 6:13 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

শেখ হাসিনার মতো নির্দয় নিষ্ঠুর শাসক পৃথিবীতে বিরল-মেজর হাফিজ।

। মীর শাহীন স্টাফ রিপোর্টার লালমোহন, ভোলা।

শেখ হাসিনার মতো নির্দয় নিষ্ঠুর শাসক পৃথিবীতে বিরল-মেজর হাফিজ।

মীর শাহীন
স্টাফ রিপোর্টার
লালমোহন, ভোলা।

ভোলা ৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়ে নিজ এলাকায় গন-সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিলেন মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
আজ ১৫ ই নভেম্বর উপজেলার সরকারি শাহবাজপুর কলেজ মাঠে উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাফর ইকবালের সভাপতিত্বে মোঃ শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতের সঞ্চালনায় এক বিশাল গন-সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর ১২ ঘটিকায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।

উক্ত গন-সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দক্ষিণ বাংলার কিংবদন্তি রাজনীতিবিদ, সাবেক সফল মন্ত্রী, ছয় বারের নির্বাচিত সংসদ সদস্য, বিএনপি থেকে দশ বার মনোনয়ন প্রাপ্ত,বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, গত ১৬ বছরের আওয়ামী লীগের দুঃশাসন নাৎসি বাহিনীকেও হার মানিয়েছে।

গন-সংবর্ধনা অনুষ্ঠানে লক্ষাধিক কর্মী সমর্থকদেরকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার বক্তব্যে আরও বলেন বিএনপির শাসনামলে কেউ বাড়ি ঘর ছাড়া হতে হয়নি, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় শাসন ক্ষমতায় আসলে দেশে অভূতপূর্ন উন্নয়ন হবে। তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামল ছিল ভয়ংকর এক কালো অধ্যায়। শেখ হাসিনার মতো এতটা নিষ্ঠুর ও নির্দয় শাসক পৃথিবীর ইতিহাসে আর কোন দেশে জম্ন নেয়নি।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সকল নেতাকর্মীকে গনতন্ত্রের পক্ষে দেশের স্বার্থে নিরলসভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা