November 11, 2026, 5:39 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

শিক্ষার্থীর সঙ্গে সম্পর্কের জেরে শিক্ষক মনোয়ারের দ্বিতীয় বিয়ে, প্রথম স্ত্রীর অভিযোগ থানায়

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

শিক্ষার্থীর সঙ্গে সম্পর্কের জেরে শিক্ষক মনোয়ারের দ্বিতীয় বিয়ে, প্রথম স্ত্রীর অভিযোগ থানায়

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জের তাড়াশে স্কুলছাত্রীকে বিয়ে করায় তোলপাড় সৃষ্টি হয়েছে। রঘুনিলি মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মনোয়ার হোসেন প্রেমের সম্পর্কের জেরে শোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সাদিয়া খাতুনকে বিয়ে করেছেন।

এ ঘটনায় প্রথম স্ত্রী শামীমা জাহান তাড়াশ থানায় অভিযোগ করেছেন। অভিযোগে তিনি জানান, নিজের স্বামীকে খুঁজতে গিয়ে সাদিয়ার বাড়িতে গিয়ে তাকে একই কক্ষে দেখতে পান। এসময় মনোয়ার ও ছাত্রীটির পরিবারের সদস্যরা তাঁকে গালাগাল ও হুমকি দিয়ে বের করে দেয় বলে দাবি করেন তিনি।

অভিযুক্ত শিক্ষক মনোয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তাড়াশ থানার ওসি জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা