November 13, 2026, 4:57 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

লালমনিরহাট-১ আসনে এবি পার্টির প্রার্থী মোঃ আবু রাইয়ান আশয়ারী রছীর মনোনয়ন বৈধ ঘোষণা

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি।

১৬, লালমনিরহাট-১ আসনে এবি পার্টির প্রার্থী মোঃ আবু রাইয়ান আশয়ারী রছীর মনোনয়ন বৈধ ঘোষণা;

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট ৩ জানুয়ারি ২০২৬, শনিবার।
লালমনিরহাট ১ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী মোঃ আবু রাইয়ান আশয়ারী রছী এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময় ও নিয়ম মেনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কোনো প্রকার ত্রুটি না পাওয়ায় আজ আনুষ্ঠানিকভাবে তাঁর প্রার্থীতা বৈধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এ ঘোষণার মধ্য দিয়ে লালমনিরহাট ১ আসনে এবি পার্টির নির্বাচনী কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল।
মনোনয়ন বৈধ ঘোষণার পর এবি পার্টির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। তারা আশা প্রকাশ করেন, মোঃ আবু রাইয়ান আশয়ারী রছীর নেতৃত্বে ন্যায়, সততা ও জনকল্যাণমুখী রাজনীতির বার্তা লালমনিরহাট ১ আসনের প্রতিটি ঘরে পৌঁছে যাবে।
এ সময় তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সর্বোচ্চ চেষ্টা করবেন।তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।এবি পার্টির পক্ষ থেকে জানানো হয়, গণমানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে দলটি লালমনিরহাট ১ আসনে একটি পরিচ্ছন্ন, ইতিবাচক ও জনবান্ধব নির্বাচনী প্রচারণা পরিচালনা করবে। এ সময় তিনি উপস্থিত প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ায় জতিয় পার্টির মসিউর রহমান রাঙগা উক্ত আসনের প্রার্থী হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা জুলাই গণঅভ্যুত্থান এর সাথে তামাশা ও প্রতারণা ছাড়া আর কিছু না।মমসিউর রহমান রাঙগা খুনি হাসিনার সরাসরি সহযোগী ও পতিত সরকারের মন্ত্রী ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা