November 12, 2026, 3:12 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

লক্ষাধিক মানুষের গন-সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত মেজর হাফিজ।

মীর শাহীন জেলা প্রতিনিধি লালমোহন, ভোলা।

লক্ষাধিক মানুষের গন-সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত মেজর হাফিজ।

মীর শাহীন
জেলা প্রতিনিধি
লালমোহন, ভোলা।

প্রিয় নেতাকে বরন করে নিতে লক্ষাধিক মানুষের অধীর আগ্রহের অবসান ঘটেছে, কাছে পেয়ে বুকে জড়িয়ে নিয়েছে প্রিয় নেতাকে,দিয়েছেন ফুলেল শুভেচ্ছা ও গন-সংবর্ধনা। আজ ১৫ ই নভেম্বর কুয়াশা ভেজা ভোর থেকেই উপজেলার কালমা ইউনিয়নের ডাওরি বাজারে নেতা-কর্মী ও সমর্থকদের উপচে পড়া ভীড় শুরু হয়।

সকাল ১০ ঘটিকায় সড়ক পথে নিজ নির্বাচনী এলাকায় প্রবেশ করেন ভোলা ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য, সাবেক সফল মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য দক্ষিণ বাংলার কৃতি সন্তান রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

সরকারি শাহবাজপুর কলেজ মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এক গন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাফর ইকবালের সভাপতিত্বে মোঃ শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে গন সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।

গন সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, আজ থেকে ৩৫ বছর আগে আপনারা যেভাবে গ্রহন করে আমাকে চিরঋণী করে রেখেছেন তার প্রতিদান আমি পুরোপুরি দিতে পারিনি। আমি আপনাদের সন্তান, আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের পাশে থাকতে চাই।

মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ দলের সকল নেতাকর্মীকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি ভোটারদের বুঝিয়ে কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে গনতন্ত্রের পক্ষে থাকতে কাজ করতে নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা