November 12, 2026, 11:21 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

রায়গঞ্জে অবৈধ মাটি কাটা রোধে দুই ইউনিয়নে মোবাইল কোর্ট অভিযান, ভেকু জব্দ

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

রায়গঞ্জে অবৈধ মাটি কাটা রোধে দুই ইউনিয়নে মোবাইল কোর্ট অভিযান, ভেকু জব্দ

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি কাটা রোধে নলকা ও সোনাখাড়া ইউনিয়নে পৃথক দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার রাতে পরিচালিত এসব অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি ভেকু মেশিন জব্দ করা হয়।

অভিযানকালে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ, সলঙ্গা থানা পুলিশ, রায়গঞ্জ থানা পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা জানান, জনস্বার্থে অবৈধ মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

প্রশাসনের এ উদ্যোগে স্থানীয়দের মাঝে সন্তোষ প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা