রায়গঞ্জ পৌর যুবদলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌকির আহমেদ স্বপন এর বিরুদ্ধে বানোয়াট ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ সম্মেলন ছোট করে স্থগিত রাখা হয়
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
আজকের নির্ধারিত সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা পালন করার উদ্দেশ্যে আমরা—পৌর যুবদল, পৌর ছাত্রদল, পৌর স্বেচ্ছাসেবক দল, পৌর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা—ধানগড়া বাসস্ট্যান্ডে অবস্থিত বিএনপির স্থানীয় কার্যালয়ে একত্রিত হই এবং বিএনপি নেতাকর্মী বক্তব্যদেন।
এ সময় রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়ের পক্ষ থেকে আমাদের কাছে বার্তা আসে। তিনি দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রশাসনকে সহযোগিতা করার লক্ষ্যে সাময়িকভাবে সকল রাজনৈতিক বিক্ষোভ কর্মসূচি ও সংবাদ সম্মেলন থেকে বিরত থাকার অনুরোধ জানান এবং পরবর্তী কোনো সুবিধাজনক দিনে কর্মসূচি পালনের দিকনির্দেশনা প্রদান করেন।
দেশের সার্বিক পরিস্থিতি ও প্রশাসনের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে আমরা তৌকির আহমেদ স্বপনের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলার সঠিক তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে আজকের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।
পরবর্তী কর্মসূচির তারিখ ও সময় যথাসময়ে সবাইকে জানানো হবে। আমরা আশাবাদী—দলের একজন ত্যাগী ও একনিষ্ঠ কর্মী হিসেবে তৌকির আহমেদ স্বপন ন্যায়বিচার পাবেন। এই ন্যায্য দাবিতে আমরা সকলেই সর্বদা প্রস্তুত ও ঐক্যবদ্ধ থাকবো, ইনশাআল্লাহ।