November 11, 2026, 9:36 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

মোটরসাইকেল চুরির অভিযোগে দিনাজপুরে দুইজন গ্রেপ্তার, উদ্ধার ৫টি চোরাই মোটরসাইকেল

আরিফুল ইসলাম চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি দিনাজপুর

মোটরসাইকেল চুরির অভিযোগে দিনাজপুরে দুইজন গ্রেপ্তার, উদ্ধার ৫টি চোরাই মোটরসাইকেল

মোঃ আরিফুল ইসলাম
উপজেলা প্রতিনিধি
চিরিরবন্দর দিনাজপুর

দিনাজপুরে মোটরসাইকেল চুরির ঘটনায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে ৫টি চোরাই মোটরসাইকেল।
দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশের যৌথ অভিযানে পাকেরহাট পানধোয়ার ঘাট এলাকার সুরুত আলীর ছেলে লিমন ইসলাম সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ডিবি পুলিশের পরিদর্শক মো. জেদান আল মুসা পিপিএম-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন-এর তত্ত্বাবধানে গত ২০ ফেব্রুয়ারি অভিযান চালিয়ে লিমন ইসলাম (২৫) ও শাহিনুর ইসলাম (৩২)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পার্বতীপুর ও রংপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া চোরচক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা