November 12, 2026, 5:05 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

মাগুরার শালিখায় জামায়াতসহ ১১ দলীয় জোটের গণ মিছিল অনুষ্ঠিত

জসিম উদ্দিন মাগুরা জেলা প্রতিনিধি

মাগুরার শালিখায় জামায়াতসহ ১১ দলীয় জোটের গণ মিছিল অনুষ্ঠিত

জসীম উদ্দীনঃ মাগুরা প্রতিনিধিঃ

মাগুরার শালিখায় আজ বাংলাদেশ জামায়াত ইসলামীসহ ১১ দলীয় জোটের নির্বাচনী গণমিছিল করেছে।

আজ শনিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার আড়পাড়া ডিগ্রি কলেজ মাঠ থেকে নির্বাচনী গণমিছিল বের করা হয়। মিছিলটি যশোর – মাগুরা মহা সড়ক হয়ে উপজেলার মূল সড়ক প্রদক্ষিণ করে।

জেলার নায়েবে আমির মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এবং শালিখা থানা আমীর আফসার আলির পরিচালনায় এ গণমিছিলে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এম বি বাকের।

এ ছাড়াও মাগুরা জেলা এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সুলতান হোসেন, শালিখা উপজেলা এনসিপির আহবায়ক শামীম হাসান সবুজ, মাগুরা জেলা জামায়াতের শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ইব্রাহিম বিশ্বাস, শালিখ উপজেলার নায়েবে আমির লিয়াকত সিকদার, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান,আড়পাড়া ইউনিয়ন আমির আঃ হাকিম বাচ্চুসহ উপজেলা জামায়াত ইসলামী বিভিন্ন নেতৃবৃন্দ ও সমর্থক উপস্থিত ছিলেন।

মিছিল পূর্ব আড়পাড়া ডিগ্রী কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার এবং দলীয় নির্বাচনী ইশতেহার তুলে ধরেন।

সমাবেশে তারা ভোটারদের উদ্দেশে আগামী নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দেশ ও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা