November 11, 2026, 9:36 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

‎মংলায় হাতপাখা প্রার্থীর বিশাল গণমিছিল, শেষ দিনের প্রচারণায় জনসমর্থনের শক্ত বার্তা

নাইম বিন রফিক মংলা উপজেলা বাগেরহাট

‎মংলায় হাতপাখা প্রার্থীর বিশাল গণমিছিল, শেষ দিনের প্রচারণায় জনসমর্থনের শক্ত বার্তা

‎ মো নাইম বিন রফিক মংলা উপজেলা বাগেরহাট

‎৯ ফেব্রুয়ারি ২০২৬ ছিল জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিন। এদিন সারাদেশের মতো মংলাতেও নির্বাচনী মাঠ ছিল সরব ও উত্তাল। শেষ দিনের এই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান সাহেবের নেতৃত্বে মংলার প্রধান প্রধান সড়কে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।গণমিছিলটি মংলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে মিছিলটি রূপ নেয় এক প্রাণবন্ত জনসমাবেশে। মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।
‎গণমিছিলে উচ্চারিত হয়—
‎“ক্ষমতা না শরীয়া, শরীয়া, শরীয়া”
‎“দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা”
‎মিছিলের মাধ্যমে হাতপাখা প্রার্থী তাঁর শক্তিশালী জনসমর্থনের জানান দেন এবং ভোটারদের প্রতি ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্বের আহ্বান জানান।গণমিছিলে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ (মংলা–রামপাল) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান সাহেব। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মংলা উপজেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম মৃধা, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবু বকর, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।এসময় আরও উপস্থিত ছিলেন মংলা পৌর শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম সাহেব, সহ-সভাপতি বেলাল হোসেন। গণমিছিলে অংশ নেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান, কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসা সম্পাদক আব্দুল আজিজ নোমান, সাবেক যুবনেতা মাওলানা সালমান আশরাফী এবং বাগেরহাট জেলা শাখার সম্মানিত নেতা মাওলানা ইউসুফ ইকবাল সাহেবসহ আরও অনেক নেতৃবৃন্দ।শেষ দিনের এই গণমিছিল মংলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী শক্তি ও সংগঠনের সক্ষমতার একটি দৃঢ় বার্তা দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা