ভোলা -৪(চরফ্যাশন ও মনপুরা উপজেলা) বিএনপির কান্ডারী জনাব মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাই
নুরে আলম জিকু, ভোলা
ভোলা -৪(চরফ্যাশন ও মনপুরা উপজেলা) নমিনেশন প্রাপ্ত বিএনপির কান্ডারী কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সাধারণ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাই হাজার হাজার জনতার গণসংবর্ধনায় সিক্ত হলেন
মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাই তাঁর অন্তরের অন্তস্তল থেকে চরফ্যাশনও মনপুরা উপজেলার সমবেত লাখ জনতাকে সশ্রদ্ধ সালাম ও অভিনন্দন জানান। তিঁনি তাঁর
বক্তব্য তে বলেন সাবেক তিনবারের সফল সংসদ সদস্য, ডাকসু-র সাবেক এজিএস,সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের
সাধারণ সম্পাদক আলহাজ্ব জনাব নাজিম উদ্দীন আলম
সাহেব গত ৩২ বছর সুনামের সহিত নেতৃত্ব দিয়ে আপনাদের পাশে ছিলেন। আর যেহেতু কেন্দ্রীয় সিদ্ধান্ত ও
তারুণ্যের অহংকার রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের
অভিমতের ভিত্তিতে এবার বিএনপি থেকে নমিনেশন দিয়েছে সুতরাং আমিও সুখে-দুঃখে আপনাদের পাশে
থাকতে চাই। বন্ধুরা আমার,আমরা পূর্বের সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে আজকে সবাই একাত্রিত হয়েছিএবং শপথ করবো
নির্বাচন পর্যন্ত চরফ্যাশন-মনপুরার সকল জনসাধারণ
মিলে ধানের শীষকে বিপুল ভোটে পুর্বের মত জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আর আমিও যদি আপনাদের ভোট পেয়ে বিজয়ী হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের চাওয়া-পাওয়া গুলো আল্লাহর রহমতে বাস্তবায়ন করবো।
এ সময়ে মঞ্চে উপবিষ্ট ছিলেন ঢাকা থেকে আগত নেতৃবৃন্দ,ভোলার নেতৃবৃন্দ ও চরফ্যাশন-মনপুরার স্থানীয় নেতৃবৃন্দ।