রায়গঞ্জে ভেজাল সার বিক্রির দায়ে মোবাইল কোর্ট, ৩০ হাজার টাকা জরিমানা
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে ভেজাল সার বিক্রির দায়ে এক সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা বিপুল পরিমাণ সার নষ্ট করা হয়েছে।
আজ ০৬/০১/২০২৫ দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছুদ রানা-এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্টে মেসার্স আকন্দ বীজ ট্রেডার্স-এ অভিযান চালানো হয়। দোকানটির মালিক মোঃ জাকির হোসেন আকন্দ। অভিযানে দেখা যায়, দোকানে জিংক সালফেট (মনোহাইড্রেট) ৩৬% মান নির্ধারিত উপরে জরিমানা করা হয়।
এ সময় মোট ১০ বস্তা (প্রায় ২০০ কেজি) জিংক সালফেট সার জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ১ কেজির প্যাকেট ছিল। জব্দকৃত সার ঘটনাস্থলেই মাটিতে পুঁতে ও পুড়িয়ে নষ্ট করা হয়।
ভেজাল সার সংরক্ষণ ও বিক্রির দায়ে দোকান মালিককে ৩০ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন—
মোঃ মমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার
মোঃ আব্দুর রশীদ, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার
মোঃ জুলফিকার আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা
এছাড়াও পুলিশ প্রশাসনের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
কৃষি কর্মকর্তারা জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় ভেজাল সার, বালাইনাশক ও বীজের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।