November 12, 2026, 4:38 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

ব্রিজের কাজ শেষ, কিন্তু অবহেলায় নিভে গেল এক প্রাণ!

শরীয়তপুর প্রতিনিধি

ব্রিজের কাজ শেষ, কিন্তু অবহেলায় নিভে গেল এক প্রাণ!
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরা উপজেলার চরধূপুড়িয়া ভোলাই মুন্সি কান্দি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অজ্ঞাতপরিচয় যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই এলাকায় একটি নতুন ব্রিজ নির্মাণের কাজ সম্পন্ন হয়। ব্রিজ নির্মাণকাজে বিদ্যুৎ সরবরাহের জন্য খুঁটির নিচে একটি অস্থায়ী মিটার বসানো হয়েছিল। কিন্তু কাজ শেষ হওয়ার পরও কর্তৃপক্ষের উদাসীনতায় সেটি খুলে নেওয়া হয়নি।
দুপুরে কাজ শেষে বাড়ি ফেরার পথে এক অজ্ঞাত যুবক ওই স্থানের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয়রা দ্রুত ছুটে এসে দেখেন, যুবকটি মাটিতে পড়ে আছেন এবং ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে।
এলাকাবাসীর ধারণা, নিহত ব্যক্তি অন্য জেলার বাসিন্দা এবং কৃষিকাজ বা দিনমজুরির কাজে এলাকায় এসেছিলেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ওই বিপজ্জনক সংযোগটি অপসারণ ও ভবিষ্যতে এমন অবহেলা রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা