November 13, 2026, 4:55 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

বোরহানউদ্দিনে আওয়ামী লীগের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ইমন রহমান

বোরহানউদ্দিনে আওয়ামী লীগের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বিশেষ প্রতিবেদক :ইমন রহমান

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’–এর অংশ হিসেবে আওয়ামী লীগের বোরহানউদ্দিন উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি ২০২৬) সকাল ১১টার দিকে উপজেলার গঙ্গাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে বোরহানউদ্দিন থানা পুলিশ। গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন মিয়া জালাল আহমেদ মিয়ার পুত্র এবং গঙ্গাপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় দায়ের হওয়া মামলা নং–১৩, জিআর ২৯৫/২৪, তারিখ ১১ নভেম্বর ২০২৪–এ বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে। মামলায় ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ ধারাসহ দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৬, ৩০৭, ৪৩৬, ৩৭৯, ৪২৭, ৫০৬ ও ১০৯ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
থানা পুলিশ আরও জানায়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন সময়ের নাশকতাসহ দণ্ডবিধির একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা