November 12, 2026, 5:31 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

বান্দরবানের লামায় ভিজিডি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, এলাকায় আলোচনা-সমালোচনা

ক্রাইম রিপোর্টার: মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামায় ভিজিডি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, এলাকায় আলোচনা-সমালোচনা

ক্রাইম রিপোর্টার: মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে ভিজিডি চাল বিতরণকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়নের প্রশাসক, ট্যাগ অফিসার ও ইউপি সচিবের অনুপস্থিতিতে ভিজিডি চাল বিতরণ করা হয় এবং কার্ডের চেয়ারম্যান/সচিবের স্বাক্ষর অংশে স্বাক্ষর করেছেন সাবেক ইউপি সদস্য আব্দুল হালিম। এ ঘটনার পর স্থানীয় জনমনে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, চাল বিতরণের সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত না থাকায় বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। তারা আরও বলেন, ইউপি সচিবের ওপর সাবেক সদস্যের প্রভাব রয়েছে বলে এলাকার মানুষ মনে করছেন।

এ বিষয়ে ইউপি সচিব মানিক বড়ুয়ার কাছে জানতে চাইলে তিনি জানান, বিতরণ কার্যক্রমে যেকোনো ব্যক্তির স্বাক্ষর থাকতে পারে। তার এই মন্তব্য স্থানীয়দের মধ্যে আরও আলোচনা সৃষ্টি করেছে।

অপরদিকে সরই ইউনিয়ন পরিষদের প্রশাসক ও লামা উপজেলা কৃষি কর্মকর্তা জানান, প্রশাসক, ট্যাগ অফিসার ও সচিবের অনুপস্থিতিতে ভিজিডি চাল বিতরণ করা উচিত হয়নি। একইসঙ্গে ভিজিডি কার্ডে চেয়ারম্যান/প্রশাসক বা সচিব ছাড়া অন্য কারো স্বাক্ষরের সুযোগ নেই বলে তারা মন্তব্য করেন।

ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনার আশ্বাস দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা