November 12, 2026, 5:15 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

বান্দরবানে অবৈধভাবে পাহাড় কাটায় প্রশাসনের অভিযান, এক ব্যক্তিকে জরিমানা ক্রাইম রিপোর্টার মো

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে অবৈধভাবে পাহাড় কাটায় প্রশাসনের অভিযান, এক ব্যক্তিকে জরিমানা
ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান প্রতিনিধি
বান্দরবান পৌরসভার ৮নং ওয়ার্ডের হাফেজঘোনা এলাকায় সাঙ্গু উচ্চ বিদ্যালয়ের পাশে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। রবিবার (২ নভেম্বর ২০২৫) বিকেলে বান্দরবান সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্টের নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হীরামণি। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পক্ষে প্রসিকিউশন পরিচালনা করেন পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন।
অভিযান চলাকালে মোঃ ইয়াসিন (৩২) নামের এক ব্যক্তিকে অবৈধভাবে পাহাড় কর্তনের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(খ) অনুযায়ী ১০,০০০ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে বান্দরবান উপজেলা পুলিশ প্রশাসন সহযোগিতা প্রদান করে।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে এবং অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা