November 13, 2026, 4:12 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

বাউফলে র‍্যাব ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযান, ব্যবসায়ীদের জরিমানা

মোঃ শামীম স্টাফ রিপোর্টার পটুয়াখালী জেলা

বাউফলে র‍্যাব ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযান, ব্যবসায়ীদের জরিমানা

মোঃ শামীম স্টাফ রিপোর্টার পটুয়াখালী জেলা

পটুয়াখালীর বাউফল উপজেলায় ভোজ্য তেলের অতিরিক্ত মূল্য আদায়, অবৈধ মজুদ এবং কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে র‍্যাব-৮ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ এপ্রিল) উপজেলার বগা বাজার ও লঞ্চঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাজার তদারকি করা হয়। এ সময় বেশ কয়েকটি দোকানে ভোজ্য তেলের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া কিছু ব্যবসায়ীকে প্রয়োজনের অতিরিক্ত তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, সরকার নির্ধারিত মূল্যে ভোজ্য তেল বিক্রি নিশ্চিত করা এবং বাজারে পণ্যের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আরও বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একাধিক ব্যবসায়ীকে মোট ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, ভবিষ্যতে কেউ যদি নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি করেন বা অবৈধভাবে পণ্য মজুদ করে বাজারে সংকট তৈরি করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় ক্রেতারা এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে তেল বিক্রি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছিলেন। এ ধরনের অভিযান নিয়মিত হলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ ক্রেতারা স্বস্তি পাবেন।

উল্লেখ্য, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল ব্যবসায়ীকে সৎভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা