November 13, 2026, 4:12 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

বাংলাদেশ থেকেই দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ

মোঃ জামিয়ার রহমান, ব্যুরো প্রধান, রংপুর

বাংলাদেশ থেকেই দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ

মোঃ জামিয়ার রহমান, ব্যুরো প্রধান, রংপুর

প্রকৃতির বিস্ময়কর এক দৃশ্য উপহার দিয়েছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা। বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা (উচ্চতা ৮ হাজার ৫৮৬ মিটার) এবার স্পষ্টভাবে দেখা গেছে এখান থেকেই।

বুধবার (৫ নভেম্বর) ভোরবেলা উপজেলার তিস্তা ব্যারেজ ও সানিয়াজান নদীর তীর থেকে চোখে পড়ে বরফে ঢাকা সাদা চূড়াটি। গত কয়েকদিনের পরিষ্কার ও ধূম্রহীন আকাশের কারণে এমন দৃশ্য উপভোগের সুযোগ মিলেছে স্থানীয়দের।

ভোরের প্রথম আলোয় দূর আকাশে ধবধবে সাদা কাঞ্চনজঙ্ঘার রূপ যেন শীতের আগমনী বার্তা হয়ে ধরা দিয়েছে। স্থানীয়রা পরিবার-পরিজন নিয়ে ছুটে যাচ্ছেন তিস্তা ব্যারেজ এলাকায়। কেউ মোবাইলে বন্দি করছেন সেই অপূর্ব মুহূর্ত, কেউ আবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন সেই ছবি।

দর্শনার্থী মেহেদী হাসান শুভ বলেন, “১০ কিলোমিটার দূর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা সত্যিই স্বপ্নের মতো। মনে হলো যেন বরফে মোড়া কোনো স্বপ্নরাজ্য চোখের সামনে।”

প্রকৃতিপ্রেমী রিমন জানান, “যদিও অল্প সময়ের জন্য দেখা যায়, তবু এই দৃশ্য তিস্তাপাড়ের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। চাইলে এই জায়গাটিকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে পরিণত করা সম্ভব।”

স্থানীয়দের মতে, তিস্তা ব্যারেজ থেকে কাঞ্চনজঙ্ঘার দূরত্ব তুলনামূলকভাবে কম হওয়ায় আকাশ পরিষ্কার থাকলে প্রায়ই উত্তরাঞ্চল থেকে এর ঝলক দেখা যায়। পাসপোর্ট-ভিসা ছাড়াই দেশেই দাঁড়িয়ে দেখা মিলছে বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতের মায়াবী রূপের।

ছবিটি তোলা হয়েছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান নদীর তীর থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা