বগুড়ায় সাতমাথায় শহীদ ওসমান হাদী ভাইয়ের খুনীদের গ্রেফতার ও বিচারের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
শহীদ ওসমান হাদী ভাইয়ের খুনীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে শনিবার (০৩-০১-২০২৬) থেকে বগুড়ার সাতমাথায় লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হয়েছে।
প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হচ্ছে। শনিবার বাদ আছরের পর শুরু হওয়া অবস্থান কর্মসূচিতে বিপুল সংখ্যক ছাত্র-যুবক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। নির্ধারিত সময় রাত ৯টা পর্যন্ত কর্মসূচি চলার কথা থাকলেও আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে অনেকেই রাত ১০টা পর্যন্ত অবস্থান করেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন রায়হান নূরসহ আরও অনেকে। পরে মোঃ নাহিদুলজ্জামান এসে আন্দোলনকারীদের সঙ্গে যুক্ত হন এবং শহীদ ওসমান হাদী ভাইয়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
বক্তারা বলেন, “শহীদ ওসমান হাদী ভাইয়ের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।”
আন্দোলনকারীরা জানান, প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বগুড়ার সাতমাথায় এই লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।