November 12, 2026, 4:38 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় জুলাই আন্দোলনের আহতদের তালিকা ও এমআইএস কার্যক্রমে অবহেলার অভিযোগ

মোঃ সিমান্ত তালুকদার

বগুড়ায় জুলাই আন্দোলনের আহতদের তালিকা ও এমআইএস কার্যক্রমে অবহেলার অভিযোগ

মোঃ সিমান্ত তালুকদার

বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা ও সহায়তার লক্ষ্যে গঠিত এমআইএস কার্যক্রমে অংশগ্রহণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, মোট ৩৫ জনের তালিকা থাকলেও মাত্র ৫ জন ছাড়া অধিকাংশই অনুপস্থিত ছিলেন, যা নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা এক কথায় জানান, “এমআইএস শুধু একজন বা দু’জনের দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব।”

তাদের অভিযোগ, এই কার্যক্রমে শুরু থেকে পাশে আছেন শুধু এটিএম নাহিদুজ্জামান। অন্যদের অনেকেই মাঠে না থেকে ঘরে বসে শুধু সুযোগ-সুবিধা নিতে চান, যা কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে।
তারা আরও বলেন, “যারা সময় দেবে না, নাহিদ ভাইয়ের আহ্বানে সাড়া দেবে না, তাদের নিয়ে এমআইএস কার্যক্রম এগোনো সম্ভব নয়। ভবিষ্যতে শুধুমাত্র সক্রিয়দের নিয়েই কাজ করা হবে।”

সংশ্লিষ্টদের মতে, নাহিদুজ্জামান যেভাবে আহতদের পাশে দাঁড়িয়েছেন, তা অনেক সময় নিজের আপনজনও করে না। অথচ তার আহ্বানে সাড়া না দেওয়া দুঃখজনক।

আহতদের তালিকা ও আবেদন
জেলা সমাজসেবা কার্যালয়, বগুড়া সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হিসেবে অন্তর্ভুক্তির জন্য নতুন করে ৩৫টি আবেদনপত্র জমা পড়েছে। এসব আবেদন যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

এ তালিকায় রয়েছেন—মোঃ আব্দুল্লাহ আল নাঈম, মোঃ আমিনুর ইসলাম, মোছাঃ নাজমা খাতুন, মাসুদুজ্জামান, খন্দকার আহাদ বিন সাদ, রকিবুল ইসলাম, মোঃ সামিউল সিরাত, মোঃ হবিবুর রহমান, ফিরোজ আহম্মেদ, রুবেল, মোঃ মুক্তার, কাজল সরদার, মোঃ বাদল শাহ, মোঃ ফারুক শাহসহ আরও অনেকে।

আহতদের করুণ অবস্থা
আহতদের মধ্যে মোঃ এরফান আলী জানান, আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে তার শরীরে এখনো একাধিক বুলেট রয়েছে। উন্নত চিকিৎসা ছাড়া স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব নয়, কিন্তু অর্থাভাবে তিনি চিকিৎসা করাতে পারছেন না। তিনি সরকারের কাছে সহযোগিতা কামনা করেছেন।

প্রশাসনিক কার্যক্রম
জেলা সমাজসেবা কার্যালয়, বগুড়া থেকে প্রেরিত স্মারক অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ৩৫টি আবেদন যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টদের দাবি
এমআইএস কার্যক্রমে সকলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা
আহতদের দ্রুত যাচাই ও চিকিৎসা সহায়তা প্রদান
দায়িত্বশীলদের মাঠপর্যায়ে উপস্থিতি বৃদ্ধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা