November 11, 2026, 10:33 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

পাবনার ফরিদপুরে ঈদগাহ মাঠে প্রাধান্য নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০

মানব বার্তা ডিজিটাল ডেস্ক

পাবনার ফরিদপুরে ঈদগাহ মাঠে প্রাধান্য নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:
ঈদগাহ মাঠে প্রাধান্য বিস্তারের পুরোনো দ্বন্দ্ব আবারও রক্তক্ষয়ী রূপ নিয়েছে পাবনার ফরিদপুরে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার মধ্যপুঙ্গলী গ্রামে কুদরত গ্রুপ ও মোকলেস গ্রুপের মধ্যে টানা সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর ঈদের নামাজে সামনের সারিতে চেয়ার বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ ঘটনায় মামলা ও পাল্টা মামলা হয়। বৃহস্পতিবার সকালে সেই পুরনো বিরোধ আবারও উসকে ওঠে। দুই পক্ষই লাঠি, রড, বাঁশ ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলে পড়ে।
আহতদের মধ্যে রয়েছেন— কামাল হোসেন, ভুলু হোসেন, গিয়াস উদ্দিন, রমজান আলী, রবি প্রাং, শফিকুল, শওকত হোসেন, গাজ্জালী প্রাং, হালিম, গাজি প্রাং, নাহিদ, আব্দুল হাকিম, সুরুজ প্রাং, সাইফুল, পান্না, নওসের, আব্দুল মান্নান ও মোকলেসসহ আরও অনেকে।
তাদের মধ্যে ১১ জনকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত শওকত হোসেন, গাজ্জালী প্রাং ও রমজান আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিউল আযম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই পক্ষের মধ্যে আলোচনার উদ্যোগ নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা