November 12, 2026, 4:37 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

পাবনায় পদ্মা নদীর চরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মানব বার্তা ডিজিটাল ডেস্ক

পাবনায় পদ্মা নদীর চরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
পাবনা প্রতিনিধি:
পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের পদ্মা নদীর চরে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানান, রাতে পদ্মা নদীর চরে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে সুজানগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যা করে দুর্বৃত্তরা চরের নির্জন স্থানে ফেলে রেখে গেছে।
সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এখনো মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। তার পরিচয় উদঘাটনের জন্য আশপাশের বিভিন্ন থানায় তথ্য পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, “মরদেহটি বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্তে হত্যার কারণ ও সংশ্লিষ্টদের শনাক্তে চেষ্টা অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা