November 11, 2026, 8:24 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

পাটগ্রামে নির্বাচনি বিধিমালা লঙ্ঘন: কম্বল বিতরণ করায় জরিমানা

মিনহাজুল হক বাপ্পি জেলা প্রতিনিধি লালমনিরহাট

পাটগ্রামে নির্বাচনি বিধিমালা লঙ্ঘন: কম্বল বিতরণ করায় জিয়া পরিষদ নেতার জরিমানা

মিনহাজুল হক বাপ্পী লালমনিহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রামে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে কম্বল বিতরণ করার অপরাধে জগতবেড় ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি শামীম হোসেনকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৬ জানুয়ারি) লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদিকুর রহমান এই অভিযান পরিচালনা ও দণ্ড প্রদান করেন।

ঘটনা সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এবং নির্বাচনি আচরণবিধি উপেক্ষা করে শামীম হোসেন এলাকায় কম্বল বিতরণ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে এই আর্থিক দণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদিকুর রহমান জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। নির্বাচনি আচরণবিধি অনুযায়ী কোনো ব্যক্তি বা সংগঠন বিধিমালা ভঙ্গ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরণের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অভিযুক্ত ব্যক্তিকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। জেলা প্রশাসনের এমন পদক্ষেপে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা