November 12, 2026, 3:11 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

পাটগ্রামে ধানের শীষের প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

আব্দুস সামাদ পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ

পাটগ্রামে ধানের শীষের প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

আব্দুস সামাদ
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া ও টেলিভিশন জার্নালিস্ট সহ সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন লালমনিরহাট-১ আসনের ধানের শীষের মনোনিত প্রার্থী আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

বৃহস্পতিবার(২৯ জানুয়ারি) পৌর বিএনপি ও উপজেলা বিএনপির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল এর সঞ্চালনায়
অনুষ্ঠিত মতবিনিময় সভায় ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন,
দলীয় প্রভাব মুক্ত নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ তৈরীর বিষয়ে সাংবাদিকদের মতামত গ্রহণ ও উপরোক্ত বিষয় সমূহ রাজনৈতিক, প্রশাসনিক ব্যক্তিবর্গের সমন্বয়ে সমাধানের আশ্বাস প্রদান করেন এবং অপ-সাংবাদিকতা যেন কেও করার চেষ্টা না করে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিরপেক্ষ ভূমিকা থাকে সেই বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রদান করেন।

এছাড়াও সাংবাদিকদের বিভিন্ন বিষয় ও নিরাপত্তার বিষয় এ বক্তব্য রাখেন সাংবাদিক আমিনুর রহমান পাটোয়ারী বাবুল, আজিনুর রহমান আজিম, কামরান হাবিব, এবি সিদ্দিক প্রমুখ।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সফিকার রহমান, পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হায়াত প্রধান বাবু প্রমুখ। উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সংগঠনের সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা