November 11, 2026, 4:50 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

পাটগ্রামে ধরলা নদীতে অবৈধ বালু উত্তোলন: প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে কার্যক্রম

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি

পাটগ্রামে ধরলা নদীতে অবৈধ বালু উত্তোলন: প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে কার্যক্রম
‎
আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি।

‎পাটগ্রাম উপজেলার ধরলা নদীতে অবৈধ বালু উত্তোলন এখনো তীব্রভাবে অব্যাহত রয়েছেন। প্রশাসনিক তৎপরতা সত্ত্বেও এই অবৈধ কার্যক্রমের পরিমাণ কখনো কমছে না, বরং দিন দিন তা আরও বাড়তেছে।বুড়িমারী স্থলবন্দর থেকে শুরু করে কাউয়ামারী শ্রীরামপুর জগতবেড় পাটগ্রাম পর্যন্ত প্রায় ২০০টির মতো টলি (ট্রলি) প্রতিদিন বালু উত্তোলন ও পরিবহন করছেন। এসব টলি নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী নদী থেকে বালু উত্তোলন করে পাচার করছে। এর ফলে নদীর পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে চলছে, পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সমস্যায় পড়তে হচ্ছে এই নিয়ে।

বালু উত্তোলনের এই অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। তবে এ বিষয়ে প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় পরিস্থিতি ক্রমাগত উন্নতির বদলে আরও জটিল হচ্ছে।এ বিষয়ে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভও বেড়ে চলছে, কারণ তাদের অভিযোগ, এই অবৈধ কার্যক্রমের কারণে নদীভাঙন ও পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি আরও দিন দিন বৃদ্ধি পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা