November 12, 2026, 6:49 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

পাটগ্রামে ‎অবৈধভাবে বালু উত্তোলন বিক্রি ও পরিবহনের দায়ে ৪ জনকে গ্রেফতার

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি

পাটগ্রামে ‎অবৈধভাবে বালু উত্তোলন বিক্রি ও পরিবহনের দায়ে ৪ জনকে গ্রেফতার

আব্দুস সামাদ
পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের অভিযোগে ২ জন ও সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টায় আরো ২ জনকে আটক করেছে পাটগ্রাম থানা পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারী) শ্রীরামপুর ইউনিয়নের বটতলী এলাকায় মেহেদী হাসান নামে এক যুবক অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, পাটগ্রাম পৌরসভার কালিরস্হানে অবৈধভাবে বালু পরিবহনের সময় সাফিউল ইসলাম এবং সরকারি কাজে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধের চেষ্টায় নুরুজ্জামান ইসলাম ও রিদয় ইসলাম নামে আরো ২ জনকে আটক করে পাটগ্রাম থানা পুলিশ।

পুলিশ জানায়, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে প্রথমে দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের থানায় নিয়ে যাওয়ার সময় কিছু ব্যক্তি রাস্তা ব্যারিকেড দিয়ে পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আরও দুইজনকে আটক করা হয়।

এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সরকারি কাজে বাধা প্রদানকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর হোসেন বলেন, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা