November 11, 2026, 6:26 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা ক্যাম্পেইন

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

বিডি ক্লিন রায়গঞ্জ উপজেলা টিম
পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা ক্যাম্পেইন পরিচালনা করেছে সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজে।

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

একটা জাতিকে এগিয়ে নিতে প্রথম শর্ত—নিজের দেশকে ভালোবাসা।
আর দেশকে ভালোবাসার শুরু হয় নিজের চারপাশ, নিজের প্রিয় শিক্ষাঙ্গনটাকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখার মধ্য দিয়ে।
যেখানে পড়াশোনা করি, সেখান থেকেই দায়িত্ববোধের জয়যাত্রা শুরু; আর সেখান থেকেই জন্ম নেয় সত্যিকারের দেশপ্রেম।

গত ১৭ তারিখ, সোমবার
বিডি ক্লিন রায়গঞ্জ উপজেলা টিম
পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা ক্যাম্পেইন পরিচালনা করেছে সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজে।

শিক্ষার্থীদের সঙ্গে পরিবেশ সচেতনতা, পরিচ্ছন্নতা বজায় রাখা, প্লাস্টিক দূষণের ক্ষতি, ব্যক্তিগত দায়িত্ব এবং একটি সুন্দর দেশ গড়ার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
এরপর শিক্ষার্থীদের সাথে নিয়ে হাতেকলমে পরিচ্ছন্নতার একটি ছোট উদ্যোগও নেওয়া হয়—যা প্রমাণ করে দেয়, পরিবর্তন কঠিন কিছু নয়; প্রয়োজন শুধু ইচ্ছাশক্তি আর দায়িত্ববোধ।

দিনের শেষে আবারও মনে করিয়ে দিলাম—
দেশকে ভালোবাসা শুধু মুখের কথা নয়।
যেখানে দাঁড়িয়ে আছি সেখানটা পরিষ্কার রাখা, নিজেকে সচেতন রাখা এবং অন্যকে সচেতন করা—
এই ছোট ছোট কাজগুলোই আমাদের দেশকে এগিয়ে নেয় বড় স্বপ্নের দিকে।
বিডি_ক্লিন_সিরাজগঞ্জ
বিডি_ক্লিন_রায়গঞ্জ
পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা