November 11, 2026, 9:36 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

**পঞ্চগড়ে হাত-পা বেঁধে কিশোরীকে নির্যাতন: অভিযুক্ত গ্রেপ্তার** **

*মোঃ নয়ন আলী, পঞ্চগড় জেলা প্রতিনিধি*

**পঞ্চগড়ে হাত-পা বেঁধে কিশোরীকে নির্যাতন: অভিযুক্ত গ্রেপ্তার**
**মোঃ নয়ন আলী, পঞ্চগড় জেলা প্রতিনিধি**

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক স্কুলছাত্রীকে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ শনিবার (৮ নভেম্বর) রাতে প্রধান অভিযুক্ত আব্দুস সোবহান (৫৭) কে গ্রেপ্তার করেছে। তিনি রওশনপুর এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।

ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পরিবার ও প্রতিবেশীরা জানায়, কয়েক মাস আগে অভিযুক্ত সোবহান বাড়িতে একা পেয়ে কিশোরীকে হাত-পা ও মুখ বেঁধে জোরপূর্বক নির্যাতন করেন এবং ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকি দেন। ভয়ে মেয়েটি দীর্ঘদিন কিছু জানায়নি। পরে অন্তঃসত্তা হয়ে পড়লে বিষয়টি পরিবারের জানা যায়। বর্তমানে সে সাত মাসের অন্তঃসত্তা।

ভুক্তভোগী জানায়, “সোবহান দাদার বয়সী। একদিন বাড়িতে একা ছিলাম। সে সুযোগ নিয়ে আমাকে বেঁধে জোর করে নির্যাতন করে। এরপর ভয় দেখায়। এখন আমি সাত মাসের অন্তঃসত্তা। আমি ন্যায্য বিচার চাই।”

কিশোরীর বাবা আবেগভরা কণ্ঠে বলেন, “আমি পাথর শ্রমিক। মেয়ে ক্লাস অষ্টমে পড়ে। এমন ঘৃণ্য কাজ করে সে আমার মেয়ের জীবন নষ্ট করেছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এদিকে শনিবার রাতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানায়।

তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, “ঘটনাটি খুবই নিন্দনীয়। থানায় মামলা হয়েছে, অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। সমাজে যেন এ ধরনের অপরাধ আর না ঘটে, সে জন্য কঠোর শাস্তি প্রয়োজন।”

তেঁতুলিয়া মডেল থানার ওসি (তদন্ত) নাজির হোসেন বলেন, “ঘটনার পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত চলছে।”

ঘটনাটি পুরো এলাকায় গভীর ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত বিচার আইনে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা