November 11, 2026, 6:38 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড় সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় শাড়ী–শাল সহ বিপুল পণ্য জব্দ

মোঃ নয়ন আলী পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড় সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় শাড়ী–শালসহ বিপুল পণ্য জব্দ

মোঃ নয়ন আলী
পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড় সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৬ লাখ ৭৮ হাজার টাকার ভারতীয় শাড়ী ও শাল চাদর জব্দ করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে বিজিবি কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোররাতের দিকে নীলফামারীর ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ধামেরঘাট বিওপির সদস্যরা বোদা উপজেলার লাহেরীপাড়া সীমান্ত অঞ্চলে অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পিলার ৭৭১/১-এস থেকে প্রায় ১২০ গজ বাংলাদেশের ভেতরে প্রবেশ করে টহল দলটি। সুবেদার মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভারত থেকে আনা ১৯টি শাড়ী এবং ৯০টি শাল চাদর মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।

জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৬ লাখ ৭৮ হাজার টাকা। এসব পণ্য পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বিজিবির হেফাজতে রাখা হয়েছে।

৫৬ বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে সদর দপ্তরের নির্দেশনায় নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে ভারতীয় পণ্য ও মাদক পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে। সীমান্ত নিরাপত্তা জোরদারে ভবিষ্যতেও এ ধরনের টহল ও অভিযান অব্যাহত থাকবে।

৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজা অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা