November 11, 2026, 6:21 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ধানের শীষের কান্ডারী হতে চান ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী

সামিনুর ইসলাম জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ধানের শীষের কান্ডারী হতে চান ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী

সামিনুর ইসলাম
জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে নেমেছেন জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সফল পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটে করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সকাল ৯টার দিকে তাঁর আগমনের খবর ছড়িয়ে পড়লে জলঢাকা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইতে থাকে। শত শত মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা বিশাল শোভাযাত্রা করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে তাঁকে অভ্যর্থনা জানান।

এরপর জলঢাকা ফেরার পথে গাড়ির ওপর থেকে কর্মী-সমর্থকদের উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে দোয়া চান কমেট চৌধুরী। তিনি ধানের শীষের প্রতীক তুলে ধরে সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

পরে জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,

“আজকে আপনাদের মুখে যে হাসি, চোখে যে আশা দেখেছি — তাতেই বুঝেছি জনগণ পরিবর্তন চায়। আমি যদি কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী ধানের শীষের প্রার্থী হতে পারি, তাহলে আপনাদের ভালোবাসা ও ঐক্যের জোরে ইনশাআল্লাহ নীলফামারী-৩ আসনে জয় আমাদের হবেই।”

তিনি আরও বলেন,

“আমি কোনো নেতা নই, আমি আপনাদেরই সন্তান, আপনাদের ভাই। জলঢাকা বিএনপি যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে এই আসন আবারও ধানের শীষের দুর্গে পরিণত হবে।”

এ সময় উপজেলা আমির, পৌর আমির, যুব বিভাগের সভাপতিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, “জেল-জুলুম, নির্যাতন কিংবা ভয়-ভীতিতে যিনি দমে যাননি, যিনি জলঢাকায় বিএনপিকে বুক দিয়ে আগলে রেখেছেন, তিনি মরহুম আনারুল হক কবির চৌধুরীর যোগ্য উত্তরসূরি ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী। তিনি-ই ধানের শীষের প্রকৃত কান্ডারী।”

জলঢাকায় তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা দেখে অনেকেই মনে করছেন, আগামী নির্বাচনে ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী বিএনপির শক্তিশালী প্রার্থী হিসেবে মাঠে থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা