November 13, 2026, 8:14 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

নীলফামারী-১ আসনে ডোমার–ডিমলায় জামায়াতে ইসলামী’র মোটরসাইকেল শোডাউন

মোঃ জামিয়ার রহমান, ব্যুরো প্রধান, রংপুর

নীলফামারী-১ আসনে ডোমার–ডিমলায় জামায়াতে ইসলামী’র মোটরসাইকেল শোডাউন
মোঃ জামিয়ার রহমান, ব্যুরো প্রধান, রংপুর

নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জামায়াতে ইসলামী আয়োজিত মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর থেকে ডোমার ও ডিমলার সর্বমোট ২০টি ইউনিয়নের প্রধান সড়কগুলো দেড় শতাধিক মোটরসাইকেলের শোডাউনে মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তার। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রংপুর–দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুর রশিদ।

এছাড়া ডিমলা উপজেলা জামায়াতের আমির মাওলানা মজিবুর রহমান এবং ডোমার উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিমসহ দুই উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ শোডাউনে অংশ নেন।

শোডাউনের বিভিন্ন পর্যায়ে রাস্তাঘাটের দুই পাশে দাঁড়িয়ে সাধারণ জনগণ হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং পাল্লার পক্ষে সমর্থন প্রকাশ করেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে এ গণসমর্থনই বিজয়ের পথ সুগম করবে—ইনশাআল্লাহ।

ডোমার ও ডিমলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মীও এ শোডাউনে অংশ নেন, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা