November 12, 2026, 7:12 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

নীলফামারী জেলার একটি ধর্মীয় মাহফিলে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তরুণ চিকিৎসক ডাঃ নাবিল

মোঃ জামিয়ার রহমান, ব্যুরো প্রধান রংপুর

নীলফামারী জেলার একটি ধর্মীয় মাহফিলে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তরুণ চিকিৎসক ডাঃ নাবিল।

মোঃ জামিয়ার রহমান, ব্যুরো প্রধান রংপুর।

আয়োজকদের পক্ষ থেকে তাঁর জন্য মঞ্চে বিশেষ আসন নির্ধারিত থাকলেও তিনি সেখানে না বসে সাধারণ শ্রোতাদের মাঝেই স্থান গ্রহণ করেন। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ওয়াজ তিনি সাধারণ মানুষের ভিড়েই বসে মনোযোগ দিয়ে শুনে যান।

মাহফিলে উপস্থিত অনেকেই জানান, ডাক্তার নাবিলের এই আচরণ সবাইকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। একজন শিক্ষিত ও সম্মানিত ব্যক্তি হয়ে মঞ্চের সম্মান গ্রহণ না করে সাধারণ শ্রোতার মাঝে বসা—এটি তাঁর বিনয়, মানুষের প্রতি ভালোবাসা এবং ইসলামের আদর্শিক চরিত্রেরই প্রতিফলন।

আয়োজক মণ্ডলীর একজন সদস্য বলেন, “মঞ্চে বসার অনুরোধ বহুবার জানিয়েছিলাম, কিন্তু তিনি বিনয়ের সঙ্গে বললেন— ‘আমি সবার মতোই একজন সাধারণ মানুষ।’ তাঁর এই কথায় আমরা মুগ্ধ হয়েছি।”

মাহফিলে আগত সাধারণ মানুষও ব্যাপকভাবে এই আচরণকে স্বাগত জানান। অনেকেই বলেন, এমন উদাহরণ সমাজে বিনয় ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা তৈরি করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা কুড়াচ্ছে ডা. নাবিলের এই নৈতিক আচরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা