November 12, 2026, 4:50 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

নারীদেরকে অবমূল্যায়ন করে কিভাবে সেই নারীদের ভোট চায় জামায়াত? প্রশ্ন মেজর হাফিজের

মীর শাহীন সবুজ জেলা প্রতিনিধি ভোলা।

নারীদেরকে অবমূল্যায়ন করে কিভাবে সেই নারীদের ভোট চায় জামায়াত? প্রশ্ন মেজর হাফিজের।

মীর শাহীন
জেলা প্রতিনিধি
ভোলা।

ভোলা ৩ ( লালমোহন – তজুমদ্দিন) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম তার নির্বাচনী শেষ জনসভায় প্রশ্ন রাখেন জামায়াত কিভাবে নারীদের ভোট চায়?

আজ সোমবার ( ৯ ফেব্রুয়ারী) বিকেল ৩ ঘটিকায় লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাফর ইকবালের সভাপতিত্বে নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা , সাবেক সফল মন্ত্রী, ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে নেতা কর্মীরা সমবেত হতে থাকেন জনসভা স্থলে,দুপুর গড়িয়ে বিকেল হতেই সমাবেশস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠছে নেতা কর্মী ও সমর্থকরা। সমাবেশে যোগ দেওয়া সমর্থকদের একটাই চাওয়া (১২ ই ফেব্রুয়ারী ) বিপুল ভোটের ব্যবধানে প্রতিপক্ষকে হাড়িয়ে ধানের শীষের বিজয় হবেই।

প্রধান অতিথির বক্তব্যে মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত তাদের ২৮৫ আসনের মধ্যে ১ টি আসনেও নারী প্রার্থী না দিয়ে বাংলাদেশের নারী সমাজের প্রতি তাদের বৈষম্যমুলক আচরন প্রকাশ করেছে। তিনি আরও বলেন, ৭১ সালে এই জামায়াত বাংলাদেশের নারীদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছেন। এই জামায়াতের সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের মা বোনদের ইজ্জত হরন করেছেন। আজ তারা কিভাবে আমাদের মা বোনদের কাছে ভোট চায়? তাই আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দিয়ে আপনারা এই পাকিস্তানি সহচরদের প্রতিহত করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা