নলকায় ভিপি আয়নুল হকের নির্বাচনী সমাবেশ
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের নলকা হেম্মাদিয়া বহুমুখী দাখিল মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছিল সাধারণ মানুষের উপচে পড়া ভিড়।
বক্তব্যে তিনি বলেন, “ভোটের অধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনরুদ্ধারই আমাদের আন্দোলনের প্রধান লক্ষ্য।”
তিনি আরও প্রতিশ্রুতি দেন, জনগণ তাকে নির্বাচিত করলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানে বাস্তবসম্মত উন্নয়ন করবেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশকে ঘিরে পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।
প্রসঙ্গত, সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের এ জনসভাটি নলকা ইউনিয়নের হেম্মাদিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।