November 11, 2026, 7:43 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

নমিনেশনের সম্ভাব্য তালিকায় নিজের নাম না দেখে হতবাক নাজিমুদ্দিন আলম

মীর শাহীন স্টাফ রিপোর্টার, চরফ্যাশন (ভোলা)

নমিনেশনের সম্ভাব্য তালিকায় নিজের নাম না দেখে হতবাক নাজিমুদ্দিন আলম

মীর শাহীন
স্টাফ রিপোর্টার, চরফ্যাশন (ভোলা)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নমিনেশনের সম্ভাব্য তালিকায় নিজের নাম দেখতে না পেয়ে হতবাক হয়েছেন ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলম।

১৯৯৩ সালে বিএনপির তৎকালীন চেয়ারপারসন ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া তাকে চরফ্যাশন–মনপুরা অঞ্চলের দায়িত্ব দেন। এরপর থেকে দীর্ঘ ৩২ বছর ধরে তিনি এই জনপদের মানুষকে নিজের পরিবারের সদস্য হিসেবে ভালোবেসে আসছেন। স্থানীয় নেতাকর্মীরাও তাকে তাদের প্রিয় নেত্রী খালেদা জিয়ার প্রতিনিধি হিসেবে আন্তরিকভাবে গ্রহণ করেছেন।

গত ২ নভেম্বর বিএনপি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে। সেই তালিকায় নাজিমুদ্দিন আলমের নাম না থাকায় বিস্মিত হয়েছেন দলীয় নেতাকর্মীরা। তারা এখনো প্রিয় এই নেতাকে ফিরে পাওয়ার প্রত্যাশায় রয়েছেন।

শনিবার (৮ নভেম্বর) রাতে একটি টেলিভিশনের টকশোতে উপস্থিত হয়ে নাজিমুদ্দিন আলম বলেন,

“আমি দলের দুঃসময়ে রাজপথে ছিলাম। আন্দোলন-সংগ্রাম, মামলা, হামলার মধ্য দিয়েও বিএনপির পাশে থেকেছি। স্বৈরাচারী হাসিনার আমলে বারবার হামলার শিকার হয়ে আহত হয়েছি। নমিনেশনের সম্ভাব্য তালিকায় নিজের নাম না দেখে আমি সত্যিই অবাক হয়েছি। দলের কাছে আবেদন করেছি বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য।”

দলীয় সূত্রে জানা গেছে, নাজিমুদ্দিন আলমের সমর্থকরা এখনো আশাবাদী যে, বিএনপির চূড়ান্ত মনোনয়ন তালিকায় তার নাম স্থান পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা