November 12, 2026, 4:24 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

নতুন উপজেলা কমিটি গঠন ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জে বিতর্ক

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

নতুন উপজেলা কমিটি গঠন ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জে বিতর্ক

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সকল উপজেলা ইউনিট কমিটি মেয়াদোত্তীর্ণ দেখিয়ে বাতিল ঘোষণা এবং নতুন কমিটি গঠনের আহ্বান জানানোকে কেন্দ্র করে সংগঠনের ভেতরে বিতর্ক সৃষ্টি হয়েছে।
গত ৪ জানুয়ারি ২০২৬ তারিখে সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মুনতাছির মেহেদী হাসানের স্বাক্ষরে জারি করা এক বিশেষ আহ্বানে জানানো হয়, পূর্বে গঠিত সকল উপজেলা ইউনিট কমিটি বাতিল করা হলো এবং সম্পূর্ণ নির্দলীয়ভাবে নতুন কমিটি গঠনের জন্য ৪ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত আবেদন আহ্বান করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “দেশ যখন ক্লান্ত, তখন প্রয়োজন সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব”—এই লক্ষ্যেই নতুন নেতৃত্ব গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রায়গঞ্জ উপজেলা কমিটির মুখপাত্র ইশরাত জাহান এশা। তিনি এক প্রতিক্রিয়ায় বলেন,
“সিরাজগঞ্জ জেলা কমিটি নিয়ে চলমান বিতর্কের কোনো সুরাহা না করে নতুন করে উপজেলা কমিটি গঠন করলে তা মেনে নেওয়া হবে না। অন্যায়ের সঙ্গে কোনো আপোষ হবে না।”
এ সময় তিনি “ইনকিলাব জিন্দাবাদ” স্লোগানও দেন।
এদিকে, রায়গঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক শ্রাবণের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টের মাধ্যমে ইশরাত জাহান এশার বক্তব্য ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার ফেসবুক পেজে নতুন কমিটি গঠনের বিষয়ে আনুষ্ঠানিক পোস্ট দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা কমিটির সদস্য সচিব শেখ রিয়াদ এখনো কোনো বক্তব্য দেননি।
উল্লেখ্য, এর আগেও সিরাজগঞ্জ জেলা কমিটি গঠন নিয়ে সংগঠনের ভেতরে অসন্তোষ ও বিতর্ক দেখা দিয়েছিল। বর্তমান পরিস্থিতিতে নতুন করে উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত সংগঠনের ভেতরে নতুন করে মতবিরোধ সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও এই বিরোধের সমাধান কীভাবে আসে—সেদিকেই এখন নজর স্থানীয় নেতাকর্মীদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা