ধানের শীষের পক্ষে প্রচারণায় কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠন
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পক্ষে প্রচারণা কার্যক্রম জোরদার করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কবি নজরুল সরকারি কলেজ শাখা একটি আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠন করেছে।
বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গঠিত এই সমন্বয় কমিটির সদস্যরা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে নিজ নিজ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা পরিচালনা করবেন।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, নীলফামারী-১, রংপুর-২ ও ৩, কুড়িগ্রাম-৩ ও ৪, গাইবান্ধা-৪ ও ৫, রাজশাহী-৩, নাটোর-৪, সিরাজগঞ্জ-৩ ও ৬, পাবনা-১, ২ ও ৪, ঝিনাইদহ-২, ৩ ও ৪ এবং বাগেরহাট-৪ আসনে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর মধ্যে সিরাজগঞ্জ-৩ সংসদীয় আসনে সমন্বয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন—
মোঃ মেহেদী হাসান, সদস্য, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল
এবং
সোহাগ হোসেন, সদস্য, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল।
ছাত্রদল নেতারা জানান, এই কমিটির মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে এবং ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে বার্তা পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধার ও অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানানো হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কবি নজরুল সরকারি কলেজ শাখা আশা প্রকাশ করেছে—এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত আরও সুদৃঢ় হবে।