November 11, 2026, 6:42 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

ধানগড়ায় আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

ধানগড়ায় আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়ায় আওয়ামী লীগবিরোধী এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিত স্বৈরাচারী দল আওয়ামী লীগ নানাভাবে উসকানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে—এর প্রতিবাদ জানায়

এদিকে, আওয়ামী লীগবিরোধী কর্মসূচির অংশ হিসেবে রায়গঞ্জ পৌর বিএনপি ও থানা বিএনপির উদ্যোগেও পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

নেতাকর্মীরা জানান, ১৩ নভেম্বর ২০২৬ তারিখে আওয়ামী লীগের ডাকা কথিত দেশব্যাপী ‘লকডাউন’ কর্মসূচি প্রতিহত করার লক্ষ্যে এই মিছিলের আয়োজন করা হয়েছে।

মিছিলে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এ সময় তারা “বিদায় ফ্যাসিবাদী আওয়ামী লীগ” শ্লোগান দেন এবং গণআন্দোলনকে আরও তীব্র করার ঘোষণা দেন।

মিছিলটি ধানগড়া বাজার এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন—

ওবায়দুল ওবায়দুল্লাহ ইসলাম প্যারিস, সাধারণ সম্পাদক, রায়গঞ্জ উপজেলা যুবদল

মো. বোরহান কবির, আহ্বায়ক, রায়গঞ্জ পৌর যুবদল

মো. তৌকির আহমেদ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রায়গঞ্জ পৌর যুবদল

মোকাদ্দেস, আহ্বায়ক, রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল

মো. মোক্তাকিম আকন্দ, সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দল
এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা