November 13, 2026, 5:25 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

জান্নাতের বিনিময়ে ভোট চাওয়ায় সমালোচনা করলেন বিএনপি প্রার্থী শাহারিন ইসলাম তুহিন

আব্দুল হালিম, ডিমলা প্রতিনিধি

জান্নাতের বিনিময়ে ভোট চাওয়ায় সমালোচনার মুখে বিএনপি প্রার্থী শাহারিন ইসলাম তুহিন

আব্দুল হালিম, ডিমলা প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) বিকেলে স্বপন সাহেবের চাতালে এ সভার আয়োজন করা হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য জনাব শাহারিন ইসলাম তুহিন চৌধুরী, যিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপন ভাগ্নে।
সভায় সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুর রশিদ স্বপন।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী, ভক্তবৃন্দ ও বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। শুরুতেই পবিত্র কুরআন তিলাওয়াত করেন মাওলানা রফিকুল ইসলাম এবং গীতা পাঠ করেন জীবন ঠাকুর দাস।

বক্তব্যে শাহারিন ইসলাম তুহিন বলেন, “ডোমার-ডিমলার উন্নয়নের জন্য আমি বড় পরিসরে পোশাক শিল্প গড়ে তোলার পরিকল্পনা নিয়েছি। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা রেখে আমি জনগণের পাশে থাকতে চাই।”
তিনি অতীতের আন্দোলন-সংগ্রামের স্মৃতি তুলে ধরে বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে মানুষ নিরাপদে ঘরে থাকতে পারেনি, গণঅভ্যুত্থানে বহু মানুষ প্রাণ দিয়েছে বাকস্বাধীনতার জন্য।”

তুহিন বিএনপির প্রতীক ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান জানিয়ে বলেন, “দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষের বিকল্প নেই।”

তবে বক্তব্যের এক পর্যায়ে তিনি জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেন, “জামায়াত ইসলামের নামে ভোট নিয়ে জান্নাত বিক্রি করছে—এ ধরনের কুসংস্কারপূর্ণ কথাবার্তায় মানুষকে বিভ্রান্ত করছে। ইসলামের নামে এমন রাজনীতি থেকে সবাইকে সজাগ থাকতে হবে।”
এ বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে। স্থানীয় জামায়াতপন্থী ও কিছু সাধারণ ভোটার তুহিনের মন্তব্যকে ‘অপমানজনক’ হিসেবে দেখছেন।

সভাপতির বক্তব্যে আব্দুর রশিদ স্বপন বলেন, “জনপ্রতিনিধি না হয়েও শাহারিন ইসলাম তুহিন অসংখ্য স্কুল-মাদ্রাসা, মসজিদ, মন্দির, রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণে অবদান রেখেছেন। ডোমার-ডিমলার উন্নয়নে তাঁর বিকল্প নেই।”

সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষের জয় হোক, বেগম জিয়ার জয় হোক” স্লোগানে মুখরিত হয়ে উঠেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা