November 11, 2026, 6:46 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির আলোচনা সভা।

মীর শাহীন স্টাফ রিপোর্টার লালমোহন,ভোলা।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির আলোচনা সভা।

মীর শাহীন
স্টাফ রিপোর্টার
লালমোহন,ভোলা।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সিপাহী-জনতা বিপ্লবের স্মরণে পালিত স্মারক এবং ভূতপূর্ব সরকারি ছুটির দিন। কর্নেল (অবঃ) আবু তাহেরের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থান জেনারেল খালেদ মোশাররফের ৩ দিন ব্যাপি সামরিক অভ্যুত্থানের পতন ঘটায়। এই বিপ্লবের ফলশ্রুতিতে জেনারেল জিয়াউর রহমান বন্দীদশা থেকে মুক্তি পান, এবং পরবর্তীতে ক্ষমতায় আসেন।

লালমোহন উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগ উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাফর ইকবালের সভাপতিত্বে জাসাসের উপজেলা সভাপতি আযাদুর রহমান হাওলাদারের সঞ্চালনায় আজ সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন দক্ষিণ বাংলার কৃতি সন্তান রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, ভোলা ৩ আসনের ৬ বারের সাবেক সংসদ সদস্য, ৩ বারের মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত,সহ-সভাপতি মোঃ শাহীন পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি মোঃ ছাদেক মিয়া ঝান্টু, সাধারণ সম্পাদক মোঃ বাবুল পাটোয়ারী সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন,শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের কল্যানে কাজ করে যাচ্ছে।
আগামী ফেব্রুয়ারীর নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সকলকে গনতন্ত্রের পক্ষে কাজ করতে আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা