November 11, 2026, 6:27 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় চরফ্যাসন উপজেলায় পালিত

মোঃ নুর আলম জিকু, ভোলা প্রতিনিধি:

  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় চরফ্যাসন উপজেলায় পালিত

মোঃ নুর আলম জিকু, ভোলা প্রতিনিধি:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় ভোলার চরফ্যাসন উপজেলায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন গোলদার।
সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি কায়সার আহমেদ কমল।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন আলমগীর মাজদিয়া, সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, সাবেক এমপি রবির সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভুট্টো, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, সাবেক উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা