November 13, 2026, 6:22 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

জাতীয় নাগরিক পার্টির ধর্মপাশায় নতুন সমন্বয় কমিটি

রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা (সুনামগঞ্জ)

জাতীয় নাগরিক পার্টির ধর্মপাশায় নতুন সমন্বয় কমিটি।

মোঃ রফিকুল রফিকুল ইসলাম টিটু,
ধর্মপাশা (সুনামগনজ)প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ধর্মপাশা উপজেলায় ২১ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করেছে। জেলা দলের নেতৃত্বের অনুমতিক্রমে তিন মাসের জন্য গঠিত এই কমিটির দায়িত্ব হলো উপজেলায় দলের সংগঠনিক কার্যক্রম পরিচালনা ও সামনে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করা।

কমিটিতে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন মোঃ আজিজুল হক। যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন আজারুল ইসলাম দীপ্ত, নাসরিন সুলতানা ও মোঃ জজ মিয়া। এছাড়া মোঃ মোসাব্বির হুসেন সুজাউদ্দিনকে সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মোঃ শাহিন কাদির, বাবুল মিয়া, আকাশ আহমেদ, সাইফুল ইসলাম, মোঃ হাসিম, এরশাদ আলম, মোঃ সাদ্দাম হোসেন, শিফন আহমেদ, রফিকুল আলম, হাফিজুর, ইফতিকার রাশেদ, সামিরুল ইসলাম, সাকিবুল ইসলাম, রিক্তা বেগম ও বিশাল আহমেদ।

গঠন পরবর্তী এক সংক্ষিপ্ত আলোচনায় কমিটির সদস্যরা সংগঠনের সকল কাজ ঐক্যবদ্ধভাবে ও স্বচ্ছতার সাথে পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা এলাকায় দলের ভাবমূর্তি উজ্জ্বল করতেও কাজ করবেন বলে জানান।

স্থানীয় পর্যায়ে রাজনৈতিক তৎপরতা বাড়াতে এই কমিটি গঠন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। আগামী তিন মাসের মধ্যে কমিটির কার্যক্রম মূল্যায়ন করা হবে এবং প্রয়োজনে পুনর্গঠন করা হতে পারে বলে ধর্মপাশা উপজেলা দলীয় কর্মীদের কাছে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা