November 12, 2026, 7:08 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

জলঢাকার কাঠালী ইউনিয়ন চৌধুরী বাজারে ধানের শীষের পথসভায় সাধারণ মানুষের ঢল ঐক্যবদ্ধ সচেতন নাগরিকরা

সামিনুর ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি

জলঢাকার কাঠালী ইউনিয়ন চৌধুরী বাজারে ধানের শীষের পথসভায় সাধারণ মানুষের ঢল ঐক্যবদ্ধ সচেতন নাগরিকরা

সামিনুর ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি;

নীলফামারী-০৩ (জলঢাকা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী সাহেবের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কাঠালী ইউনিয়নের উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
কাঠালী ইউনিয়নের চৌধুরী বাজারে অনুষ্ঠিত এ পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। সভা পরিচালনা করেন কামরুল ইসলাম (আলো)
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “তারেক রহমানের আস্থাভাজন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী একজন সৎ, যোগ্য ও পরীক্ষিত নেতা। তিনি দুইবার উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এলাকার উন্নয়নে তাঁর অবদান সর্বজন জবাবদিহিতা। তাঁর বিরুদ্ধে কোনো ধরনের অপ্রীতিকর ও অনৈতিক কর্মকাণ্ডের নজির নেই।”
তিনি আরও বলেন, “ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করলে এই আসনটি তারেক রহমানকে উপহার দেওয়া হবে এবং জলঢাকা উপজেলা আসনটি স্মার্ট আসন হিসেবে গড়ে তোলা হবে। কোনো ষড়যন্ত্রকারীর ফাঁদে পা না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।”
পদসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এম.ডি. শরিফুল ইসলাম বাবু। তিনি বলেন, “আমার বাবার জনপ্রিয়তা এ ইউনিয়নের মানুষ ভালোভাবেই জানেন। আগের দুইটি নির্বাচনে এই ইউনিয়নে তিনি প্রথম হয়েছেন। এবারও আপনারা তাঁকে সম্মান জানাবেন বলে আমি বিশ্বাস করি।”
তিনি আরও প্রতিশ্রুতি দেন, “বিএনপি ক্ষমতায় এলে এই এলাকার রাস্তাঘাট ও পানির সমস্যার স্থায়ী সমাধান করা হবে। আমরা যদি কথা রাখতে ব্যর্থ হই, তাহলে ভবিষ্যতে আপনাদের কাছে ভোট চাইতে আসবো না।
সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক বিএনপি নেতা রুহুল আজাদ, যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ জোয়ারদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুল ইসলাম শ্রমিক দলের সদস্য সচিব ইউনুস আলি, (জাসাস) নেতা সুলতান মাহমুদ, আবেদ আলী,তরুণ দলের আহ্বায়ক ওমর ফারুক সাবু যুবনেতা ইমন,বেলাল,রশিদুল,যুবদলের এমদাদুল হক সাজুসহ প্রমুখ।
পথসভায় খন্ড খন্ড মিছিল নিয়ে বিপুল সংখ্যক সাধারণ ভোটার ও সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
পথসভায়ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করা হয়, এবং সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় এবং অত্র পথসভায় সকলেই ঐক্যবদ্ধ হন ধানের শীষ কে জয়লাভ করে ঘরে ফিরবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা