November 11, 2026, 8:46 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

জলঢাকায় আলম–রহিম বাহিনীর গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

মোঃ জামিয়ার রহমান জেলা প্রতিনিধি, নীলফামারী

জলঢাকায় সন্ত্রাসী আলম–রহিম বাহিনীর গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
মোঃ জামিয়ার রহমান
জেলা প্রতিনিধি, নীলফামারী
নীলফামারীর জলঢাকায় সন্ত্রাসী আলম ও রহিম বাহিনীর দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে স্থানীয় সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
গত ৭ অক্টোবর জলঢাকার গোলমুন্ডা ইউনিয়নে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও মানবাধিকার কর্মী আল-আমিন ইসলাম দুর্বৃত্তদের হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চারদিন পর তিনি থানায় মামলা দায়ের করেন। মামলায় ১১ জন নামীয় ও ৮ জন অজ্ঞাতনামা আসামি থাকলেও ঘটনার ২২ দিন পার হলেও কাউকে গ্রেপ্তার না করায় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসনের সামনেই সাংবাদিকের ওপর নৃশংস হামলা হয়েছে—এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে আলম–রহিম বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের দাবি জানান।
সংবাদকর্মী জামিয়ার রহমান বলেন, “একজন সাংবাদিকের ওপর প্রকাশ্যে হামলা হলো, অথচ আসামিরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আমরা ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার না হলে কঠোর আন্দোলনের ডাক দেব।”
প্রধান সমন্বয়ক আল-আমিন ইসলাম বলেন, “আমার ওপর হামলার ঘটনার পর এতদিনেও আসামিদের কেউ গ্রেপ্তার হয়নি, উল্টো তারা জামিনে মুক্তভাবে ঘুরছে। আমি তদন্ত কর্মকর্তা সুশান্ত রায়ের অপসারণ দাবি করছি।”
আসকের নীলফামারী জেলা সাধারণ সম্পাদক ওমর ফারুক সাবু বলেন, “এত বড় ঘটনা ঘটল অথচ প্রশাসন নীরব। আল-আমিন ভাইকে নির্যাতনের পরও আসামিরা গ্রেপ্তার হয়নি—এটি লজ্জাজনক।”
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন—আসকের সভাপতি আল-আমিন ইসলাম, সিনিয়র সাধারণ সম্পাদক মোনা ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এন আই মানিকসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও মানবাধিকার কর্মীরা।
বক্তারা আরও অভিযোগ করেন, সাংবাদিক নাহিদ হাসানকে মিথ্যা মামলায় জড়িয়ে ১৫ নম্বর আসামি করা হয়েছে, যা গণমাধ্যমের কণ্ঠরোধের শামিল। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তার নাম প্রত্যাহারের দাবি জানান।
নির্যাতিত সাংবাদিক আল-আমিন ইসলাম বলেন, জলঢাকা থানার অফিসার ইনচার্জ শুরু থেকেই সহযোগিতা করছেন, তবে এখনই আসামিদের আইনের আওতায় আনা জরুরি।
👉 মানববন্ধন থেকে সাংবাদিক সমাজ একবাক্যে ঘোষণা দেয় — “সত্য প্রকাশের দায়ে কোনো সংবাদকর্মী যেন আর নির্যাতনের শিকার না হন, প্রশাসনকে এখনই ব্যবস্থা নিতে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা