November 11, 2026, 9:36 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

জলঢাকা মিনি স্টেডিয়াম মাঠে বিএনপির জনসভায় জনতার ঢল

সামিনুর ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি

জলঢাকা মিনি স্টেডিয়াম মাঠে বিএনপির জনসভায় জনতার ঢল

সামিনুর ইসলাম
নীলফামারী প্রতিনিধি:

১৪ নীলফামারী ০৩ (জলঢাকা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলীর নির্বাচনী জনসভা জলঢাকা মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী সভাপতিত্বে শাহজান কবির লেনিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী ৩ জলঢাকা (আসনের) সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির সভাপতি মীর সেলিম ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ সাঈদ চৌধুরী (ডিডু) ময়নুল ইসলাম নীলফামারী জেলা বিএনপির সদস্য, রশিদুল ইসলাম (বাঙালি) আলমগীর হোসেন, শাহিনুর হক (বাবু), জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা দলের সভাপতি নাসরিন আক্তার (ববি) ফিরোজ আলম, রাহান ইসলাম প্রদীপ চন্দ্র, রশিদুল ইসলাম, সহ প্রমুখ। প্রধান বক্তার বক্তব্যে জনসমুদ্রে ইস্তেহার ঘোষণা করেন নির্বাচনী, তিনি বলেন আমি যদি আপনাদের ভোটে জয়লাভ করতে পারি জলঢাকা উপজেলাকে একটি স্মার্ট (আসন) হিসেবে গড়ে তোলা সহ জলঢাকায় স্বাস্থ্যসেবা বৃদ্ধি, এবং চার ইউনিয়নকে তিস্তা নদী ভাঙ্গন রোধ থেকে রক্ষা করব, সবার পরামর্শ এবং সবার সাথে মিলেমিশে সবকিছু সমাধান করব, সকল ইউনিয়নকে চিহ্নিত করে ইউনিয়নের সমস্যা গুলো ঊর্ধ্বতন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে পরামর্শ করে কাজ করব, শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যেনো লেখাপড়া সহ শিক্ষার্থীদের সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি, এবং বিভিন্ন ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক গুলো পুনরায় সংস্কার করে সাধারণ মানুষদের জন্য চিকিৎসা সেবার ব্যবস্থা করব,
এবং যুব সমাজের জন্য বিভিন্ন জুয়া, মাদক, থেকে তাদেরকে রক্ষা করা যায় প্রশাসনের সহযোগিতায় নিয়ে কাজ করব, পাশাপাশি কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করব এবং যুব সমাজের বেকারত্ব দূর করব, এসব বক্তব্য রাখেন নীলফামারী ৩ (জলঢাকা)আসনের প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী। অতি গুরুত্বপূর্ণ এবং মমতাময়ী এবং ভাষায় বক্তব্য রাখেন নীলফামারী জেলার বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক তিনি বলেন সব কিছুরই মালিক আল্লাহ তায়ালা, তাতে কোন মানুষ দিতে পারেনা। আমরা যে কর্ম করব সে ফল পাব, আখিরাতে এজন্য ভয়ের কিছু নেই দুনিয়াবী কোন কিছু না করে আমরা আখেরাতের এবং দুনিয়ায় ভালো কিছু করে যাবো,এবং আগামীর বাংলাদেশ তারেক জিয়ার বাংলাদেশ প্রতিশ্রুতি বন্ধ করে বক্তব্য শেষ করেন তিনি।
বক্তব্যে কমেট চৌধুরী বলেন দীর্ঘদিন পরে নীলফামারী ৩ (জলঢাকা) আসনে ধানের শীষের প্রার্থী আমরা পেয়েছি তাই আমরা আশা রাখবো সকল ধরনের ধর্ম ও বর্ণ নির্বিশেষে এই আসনে ধানের শীষকে এখান থেকে জয়লাভ করে তারেক জিয়ার হাতে উপহার দিতে হবে। এবং বিভিন্ন আলোচনা রাখেন বক্তব্যে বক্তারা দোয়া ও মোনাজাত দিয়ে শেষ হয়ে যায় জনসভাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা