November 11, 2026, 9:35 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

চৌহালীর যমুনা নদীতে চাঁদাবাজি

Reporter Name

চৌহালীতে যমুনা নদীতে চাঁদাবাজি

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে বালুবাহী বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে এক ইউপি সদস্যসহ মোট ১০ জনকে আটক করেছে নৌ পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে চৌহালীর ঘোড়জান এলাকার যমুনা নদী থেকে নৌ পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির একটি সূত্র জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

স্থানীয়রা নৌ পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন
মারুফ হাসান নাইম
যুগ্ম আহবায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিরাজগঞ্জ।
তিনি বলেন—
“সিরাজগঞ্জের চৌহালীতে বালুবাহী বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় ইউপি সদস্যসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। কিন্তু দুঃখজনকভাবে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে যে এ ঘটনায় চৌহালী উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জড়িত।
সুস্পষ্ট ভাষায় বলতে চাই— সিরাজগঞ্জ জেলা কমিটির আওতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এমন কোনো ব্যক্তি নেই। কতিপয় ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য দিয়ে মিডিয়া ট্রায়াল করছে।

বিগত দিনের মতো আজও কোনো তথ্য-উপাত্ত ছাড়া বিভ্রান্তি ছড়ানোর তীব্র নিন্দা জানাচ্ছি।”

তিনি আরও বলেন—
“এই ঘটনার ব্যাপারে আমরা সংগঠনের আহ্বায়ক সজিব ভাইয়ের সাথেও কথা বলেছি। ঘটনাটি নিয়ে কেন্দ্রীয়ভাবে যোগাযোগ ও যাচাই-বাছাই চলছে। বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা সফল হবে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা