September 23, 2026, 3:09 am
শিরোনাম :
জলঢাকায় মকবুল হোসেন হত্যার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও গাছ লাগিয়ে দেশ সাজাতে অনন্য উদ্যোগ: রংপুরে আনসার ও ভিডিপি গোপালগঞ্জেয ডিবি পুলিশ পৃথক অভিযানে ২ কেজি গাজা সহ ২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ভোলার তজুমুদ্দিনে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন দুষ্কৃতিকারী আটক গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক জ্বালানি তেলের রাতারাতি বাড়তি মুনাফার লোভ, প্রতিবাদ করায় ফিলিং স্টেশন মালিকের রডের আঘাতে রক্তাক্ত গ্রাহক! আর শোনা হলো না কীর্তন, জলঢাকায় পিকআপের ধাক্কায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ প্রাণ গেল স্বামীর বরিশালের মেহেন্দিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয় ডিমলায় আনসার-ভিডিপির ১০ দিনের প্রশিক্ষণে চতুর্থ দিনে দুর্যোগ মোকাবিলা প্রশিক্ষণ

চুরি আতঙ্কে অস্থির রায়গঞ্জের জনগণ

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

চুরি-লুটপাটে অস্থির

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আতঙ্কে রায়গঞ্জের জনগণ

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ (সিরাজগঞ্জ)ঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়

আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে চুরি, লুটপাট, হামলা ও নির্যাতনের মতো অপরাধমূলক ঘটনা। প্রতিনিয়ত ঘটতে থাকা এসব ঘটনায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সর্বশেষ ২৪ ঘণ্টার ব্যবধানে এলাকায় তিনটি সেচ পাম্পের ট্রান্সফরমার, একটি মোটরসাইকেল এবং ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে।

তবে সাম্প্রতিক সময়ে রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরি, সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, মোটরসাইকেল চুরি এবং বসতবাড়িতে নৈশ ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক ঘটনা ঘটে চলেছে, এমন কি স্থানীয় সংসদ সদস্যের (এমপি) গাড়িবহরে হামলার খবর পাওয়া গেছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে ধামাইনগর ইউনিয়নের ফরিদপুর গ্রামের রেজা হোসেন, কুরচা গ্রামের রাজিব হোসেন এবং বিনোদবাড়ি গ্রামের আক্তার হোসেনের সেচ মটরের ৩টি ট্রান্সফরমার চুরি হয়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কোনো প্রকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক খুঁটি থেকে সাধারণ চোরের পক্ষে রাতের আঁধারে নিরাপত্তার ঝুঁকি নিয়ে ট্রান্সফরমার খুলে নেওয়া অসম্ভব। এতে করে স্পষ্ট বোঝা যায়, বিদ্যুৎ সংযোগ ও কারিগরি বিষয়ে অভিজ্ঞ একটি চক্রই এ চুরির ঘটনার সাথে সরাসরি জড়িত। আর এদের পেছনে কাজ করছে পল্লী বিদ্যুৎ সমিতির ভেতরেরই একটি অসাধু সিন্ডিকেট।

একই রাতে ব্রহ্মগাছা ইউনিয়নের চকমোহনবাড়ি গ্রামের আব্দুল হান্নান খানের গোয়ালঘরের শিকল কেটে আনুমানিক ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৪টি গরু নিয়ে যায় চোরচক্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা