August 18, 2026, 3:38 am
শিরোনাম :
নীলফামারীতে ২ হাজার বৃক্ষরোপণ করল ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে ডুবে খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে কারাদণ্ড ও অর্থদণ্ড

আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার দিনাজপুর

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে কারাদণ্ড ও অর্থদণ্ড

মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার
দিনাজপুর।

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে বাংলা চোলাই মদসহ উজ্জ্বল রায় (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে চিরিরবন্দর থানাধীন ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের নানিয়াটিকর তফসিলী উচ্চ বিদ্যালয় মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নানিয়াটিকর এলাকার শম্ভুনাথ রায়ের ছেলে উজ্জ্বল রায়কে ২৫০ মিলিলিটারের একটি প্লাস্টিকের বোতলে বাংলা চোলাই মদ সেবন করতে দেখা যায়।

পরে এসআই মোঃ জালাল উদ্দীনের নেতৃত্বে চিরিরবন্দর থানা পুলিশের একটি দল তাকে আটক করে।
পুলিশ বিষয়টি চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরাকে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদক রাখার দায়ে উজ্জ্বল রায়কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানে ২৫০ মিলিলিটারের একটি প্লাস্টিকের বোতলে বাংলা চোলাই মদ উদ্ধার করা হয়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবী জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। চিরিরবন্দর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা