November 12, 2026, 7:06 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

চরফ্যাশনে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও মারধর, আহত ১২

‎মীর শাহীন জেলা প্রতিনিধি ভোলা।

চরফ্যাশনে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও মারধর, আহত ১২
‎
জেলা প্রতিনিধি
ভোলা।

‎ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ১০-১২ জন নারী-পুরুষ শিশু আহত হয়েছেন।
‎
‎বুধবার (২৫ মার্চ) দুপুর ১২ টার দিকে দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ২ নম্বর ওয়ার্ডে বনবিট অফিস সংলগ্ন মোসলেউদ্দিন ফরাজির বাড়িতে এ ঘটনা ঘটে।
‎
‎আহতরা হলেন- মোসলেউদ্দিন ফরাজি (৪০), তার স্ত্রী সালমা (৩৮), মেয়ে মেঘলা (১৯) ও জামিলা (১২), ভাই আলমগীর ফরাজি (৫৫), আকলিমা বেগম (৩৫), জান্নাত (২৬), নাসিমা (৪০)সহ পরিবারের অন্যান্য সদস্যরা।
‎
‎স্থানীয় সূত্র ও আহতদের পরিবার জানায়, মোসলেউদ্দিন ফরাজি তার পুরাতন ঘর মেরামতের কাজ করছিলেন। এ সময় প্রতিবেশী শাহে আলম ঢাড়ির নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় বাড়ির নারী-পুরুষ নির্বিশেষে সবাই আহত হন। দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।
‎
‎চিকিৎসাধীন আহত সালমা বলেন, নারী-শিশু কেউ রক্ষা পাইনি। আমাদের সবাইকে মারধর করা হয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।
‎
‎রাজমিস্ত্রি মো.জাফর বলেন, আমরা মোসলেউদ্দিন ফরাজির ঘর মেরামত করছিলাম। হঠাৎ স্থানীয় শাহে আলম ঢাড়ির নেতৃত্বে ২০-২৫ জন লোক এসে মরিচের গুঁড়া মেরে এলোপাথাড়ি হামলা চালায়। আমরা রক্ষা পাওয়ার চেষ্টা করলেও সবাই মার খেয়েছি। আমি নিজেও আহত হয়েছি। এটি সম্পূর্ণ পরিকল্পিত হামলা মনে হচ্ছে।
‎
‎অভিযুক্ত শাহে আলম ঢাড়ি অভিযোগ অস্বীকার করে বলেন, এটি কোনো পরিকল্পিত হামলা নয়। দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়েছে।
‎
‎দক্ষিণ আইচা থানার এস আই হুমায়ুন কবির বলেন, চরমানিকা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, উভয় পক্ষকে শান্ত থাকার জন্য সতর্ক করেছি।

‎মীর শাহীন
জেলা প্রতিনিধি
ভোলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা